সেই ছেলে
শংকর ব্রহ্ম
মুখে হাসি বুকে বল সেই ছেলে কোথা বল?
চারিদিকে চেয়ে দেখি,বলিহারি, এ'সব কী?
অলীক স্বপ্ন বুকে বুঁদ হয়ে থাকে সুখে।
সেই ছেলে কোথা বল,মুখে হাসি বুকে বল?
হারিয়ে গিয়েছে বুঝি,কালের বিবর্তনে?
নাকি আজও বেঁচে আছে,হয়তো বা কারও মনে?
কবিতা — সেই ছেলে
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
অনুকাব্য
২৮
এআই বিশ্লেষণ (মূলভাব)
'সেই ছেলে' কবিতায় কবি শংকর ব্রহ্ম কালের বিবর্তনে হারিয়ে যাওয়া তেজস্বী ও সাহসী যুবকদের কথা তুলে ধরেছেন। আজকাল তরুণ প্রজন্ম যখন অলীক স্বপ্নে বিভোর, তখন কবি সেই 'মুখে হাসি বুকে বল' থাকা আদর্শ ছেলেকে খুঁজছেন। এটি বর্তমান সমাজের অবক্ষয় এবং অতীত আদর্শের প্রতি কবির আকুলতার একটি সুন্দর প্রতিফলন।