রাত্রি
শংকর ব্রহ্ম
১).
ভাল কিংবা মন্দ যে ভাবেই হোক,
তুমি আছ শুধু এইটুকু জানলেই স্বস্থি পাই মনে,
আমি আছি কিংবা নেই সে কথা
তোমার না জানলেও চলে, আমার চলে না।
২).
যত্নে দু'টি টুকরো করি সুখের রাত্রিটিকে,
অর্ধেক ভাজ করে রেখে দিই তোষকের নীচে।
কখনও তুমি ফিরে এলে
টুকরোটিকে বের করে,
একটু একটু করে মেলে ধরব শুধু
রাত্রিটিকে প্রসারিত করে।
কবিতা — রাত্রি
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের কবিতা
১৫
এআই বিশ্লেষণ (মূলভাব)
শংকর ব্রহ্মের 'রাত্রি' কবিতাটি ভালোবাসা, স্মৃতির আকুলতা এবং প্রিয়জনের অস্তিত্বের অনুভূতির এক অনবদ্য দলিল। কবি এখানে প্রিয়জনের উপস্থিতিকেই মনের সর্ববৃহৎ স্বস্তি হিসেবে উপস্থাপন করেছেন। কবিতার দ্বিতীয় অংশে সুখের এক রাত্রিকে টুকরো করে গোপনে জমিয়ে রাখার চমৎকার রূপক ব্যবহার করা হয়েছে, যা প্রিয়জনের প্রত্যাবর্তনে নতুন করে মেলা ধরার গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়।