পাগল
শংকর ব্রহ্ম
এক পাগলের সঙ্গে সখের বাজারে দেখা হয়
সে হাসলো অমলিন
যেন আমাদের কত কালের চেনা পরিচয়
আমিও হাসলাম ক্ষীণ।
পাগল বলে পরিচিত হই
স্বজন বন্ধুদের কাছে আমিও
কারণ আমি যে ওদের মতো বৈষয়িক নই
চোখে চোখে কথা হল কত তার সাথে
আমাদের আগে কোথাও দেখা হয়েছে
দিনে কিংবা রাতে
হতে পারে সে ছিল মুখোশ পরে
মজা করার জন্য
আমরা কেউ কাউকে খুঁজি না এখন আর
আমিও তো আজকাল মুখোশ এঁটে ধন্য।
মাঝে মাঝে তার সাথে দেখা হয়ে যায়
পথেঘাটে হাটেবাজারে বিভিন্ন জায়গায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
রহমান জুয়েল
শুভ জন্মদিন! 🎈
জালাল উদ্দিন রুমি
শুভ জন্মদিন! 🎈