অভ্যাস বসত
শংকর ব্রহ্ম
কম তো ছিল না বলার মতো কথা
তবু নীরবতা রক্তে ঢুকে গেছে আমাদের
কতটা ক্ষোভ জমা হলে বুকে
বিস্ফোরণ ঘটে যেতে পারে ছিল না তো জানা
তাই অন্ধকারে ফুঁ দিয়ে যাচ্ছি অভ্যাস বসত
আগুন কিছুটা উস্কে রাখার জন্য।
প্রজাতন্ত্র দিবস আজ কথার কথা শুধু
তরুণ প্রজন্ম এতে পায় না কোন মধু
২৬শে জানুয়ারী একটা লাল মার্কা দিন
মদমাংস চুটিয়ে টেনে,স্ফূর্তিতে হয় লীন
নেতা মন্ত্রী থেকে সবাই, বুড়ো হাবড়া,দামড়া
দিনটাকে এলেবেলে করার কারণ আমরা।
কবিতা — অভ্যাস বসত
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
বিবিধ কবিতা
১৬
এআই বিশ্লেষণ (মূলভাব)
'অভ্যাস বসত' কবি শংকর ব্রহ্মের একটি সামাজিক ও রাজনৈতিক চেতনার কবিতা। কবি ২৬শে জানুয়ারী বা প্রজাতন্ত্র দিবসের প্রতি তরুণ প্রজন্ম ও সমাজের উদাসীনতাকে তীব্রভাবে সমালোচনা করেছেন। জাতীয় এই গুরুত্বপূর্ণ দিনটি আজ কেবল ছুটি উদযাপন ও স্ফূর্তির উপায়ে পরিণত হয়েছে। নাগরিক দায়বদ্ধতার অভাব ও ক্ষোভের করুণ চিত্র কবিতাটিতে চমৎকারভাবে ফুটে উঠেছে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ সেলিম রেজা বাপ্পী
শুভ জন্মদিন! 🎈