অনুভব
শংকর ব্রহ্ম
কথাগুলো লুকিয়ে ছিল মনের পাতায়
শব্দরূপে বেরিয়ে এল বই আর খাতায়,
কী বিস্ময়! কী বিম্ময়!
এসব কথা লুকিয়ে ছিল আমার ভিতর
গোপন ব্যথায়
রূপকথায়?
পাঠক কি আর মূল্য দেবে সঠিক তার?
টানা-পোড়েন চলবে কত,
তবু বুঝবে কিছু সমজদার।
এখন আমি করব কি আর?
কথাগুলো এখন তো নয় একা আমার?
শব্দগুলোর সত্ত্ব শুধু কবিতার।
কবিতা — অনুভব
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ কবিতা
৪৩
এআই বিশ্লেষণ (মূলভাব)
শংকর ব্রহ্মের 'অনুভব' একটি আত্মোপলব্ধিমূলক কবিতা। এখানে কবি দেখিয়েছেন কীভাবে মনের গোপন অনুভূতি ও ব্যথাসমূহ শব্দের মাধ্যমে কবিতায় রূপ নেয়। সৃষ্টির পর সেই শব্দ বা ভাবনা আর কেবল কবির একা থাকে না, তা কবিতার নিজস্ব সত্ত্বায় পরিণত হয়। পাঠকের মূল্যায়ন নিয়ে টানা-পোড়েন থাকলেও সমজদার পাঠক ঠিকই এর গভীরতা উপলব্ধি করতে পারে।