অলৌকিক
শংকর ব্রহ্ম
তোমার তুলনা তুমি আর কেউ নয়
তোমাকে দেখিনি আগে তাই রাগে ভেঙেছি হৃদয়
নিজেকে সাজাবে তুমি কত রূপে কত যে বিভায়?
ভিতরে যে ধার আছে তার ভার সহ্য করা দায়।
নিজেকে চেনাবে তুমি কত রূপে গত যে রেখায়?
ভিতরে যে গুণ আছে সে আগুনে দ্বিধা পুড়ে যায়।
নিজেকে লুকোবে তুমি কোন আঁধারে কোন সে গুহায় ?
ভিতরে যে জ্যোৎস্নালোক সে আলোকে সব কিছু উদ্ভাসিত হায়।
নিজেকে জানাবে তুমি কোন সুরে কোন সে ভাষায় ?
তোমার ভিতরে গান অলৌকিক লীন, বেজে যায়।
কবিতা — অলৌকিক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের কবিতা
৩৫
এআই বিশ্লেষণ (মূলভাব)
শংকর ব্রহ্মের 'অলৌকিক' কবিতাটি মানুষের আত্মিক সৌন্দর্য, অপরিসীম ক্ষমতা এবং অভ্যন্তরীণ মেধার এক অপূর্ব প্রকাশ। কবি এখানে প্রিয়জন বা পরম সত্তার অনবদ্য রূপ, গুণ এবং প্রজ্ঞাকে তুলে ধরেছেন। বাহ্যিক রূপের আড়ালে লুকিয়ে থাকা অন্তরের তীব্র আলো ও অলৌকিক সুরের আবেশ পুরো কবিতাজুড়ে বিদ্যমান, যা মানুষের সকল দ্বিধা ও অন্ধকার দূর করে স্বয়ংক্রিয়ভাবে আত্মপ্রকাশ করে।