নিজের ভিতর
শংকর ব্রহ্ম
পালিয়ে যাবার রাস্তা যখন বন্ধ
আমি তখন অন্ধ হয়ে একা
দাঁড়িয়ে আছি নিজের মুখোমুখি
শেষকালে এই কপালে ছিল লেখা,
তবুও আমি বলতে পারো সুখি।
রাস্তা সবই ভিতর দিকে এখন
নিজের ভিতর একলা থাকার মজা,
চাইলে যেতে পার যখন তখন
একটু শুধু মন দিয়ে তা খোঁজা।
বাধা এবং বিপত্তি সব ঘেরা
নদীর মতো এগিয়ে যেতে হবে,
পিছন দিকে যায় না যখন ফেরা
দেরী করে লাভ কী বল তবে?
পালিয়ে যাবার রাস্তা সবই বন্ধ
নিজের ভিতর একলা ডুবে থাকা,
তেমন কী আর লাগবে বল মন্দ
মনটা কেবল নিজের ভিতর রাখা।
কবিতা — নিজের ভিতর
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ কবিতা
৩৫
এআই বিশ্লেষণ (মূলভাব)
কবি শংকর ব্রহ্মের 'নিজের ভিতর' কবিতাটিতে মানুষের আত্মউপলব্ধি ও মানসিক প্রশান্তির কথা বলা হয়েছে। যখন বাহ্যিক সব পথ বন্ধ হয়ে যায়, তখন মানুষের একমাত্র আশ্রয় হলো তার নিজের অন্তর্জগত। জীবনের বাধা-বিপত্তি অতিক্রম করে নিজের ভেতরে ডুবে থাকার মাধ্যমে এক অন্যরকম সুখ ও স্বাধীনতা খুঁজে পাওয়ার ইতিবাচক বার্তা কবি এই কবিতায় ফুটিয়ে তুলেছেন।