মুখোমুখি
শংকর ব্রহ্ম
সারাদিন পর সন্ধ্যায় ঘরে ফিরে মনেহয় শেষে
বড় বেশী নিজেকে মজানো হল আমিত্ব প্রচারে,
এখন শান্ত হয়ে কিছুক্ষণ নিশ্চুপ বসা
নিজের কাছেই।
বড় বেশি কোলাহল চারিদিকে শুধু
যথার্থ প্রতিবাদ কই?
সন্ধ্যায় ঘরে ফিরে তাই একমাত্র কাজ আমার
মুক্ত আকাশ দেখা।
বাড়াবাড়ি রকমের আনন্দের পর
যেমন বিষাদ আসে অকস্মাৎ মনে
তেমন ধরেছে ঘিরে দুর্বিসহ রাত,
তবু জানি পাখির কূজন শেষে আসবে প্রভাত।
বড় বেশি কথা বলা হল,
আর নয় কোনও কথা
এখন নিজের মুখোমুখি বসে
কিছুক্ষণ শুধু নীরবতা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
রহমান জুয়েল
শুভ জন্মদিন! 🎈
জালাল উদ্দিন রুমি
শুভ জন্মদিন! 🎈