মধুপুর
শংকর ব্রহ্ম
১).
মনটা যদি কেমন করে
একলা থেকে নিজের ঘরে,
তবে মনে লাগাও সুর
পৌঁছে যাবে মধুপুর।
২).
এক-য়ে এক-য়ে দুই করি না,
দুইকে করি এক,
হাত দিয়ে আর ছুঁই না তোকে
মন দিয়ে ছুঁই দেখ।
৩).
শক্ত পাহাড় চায় না আহার,
নরম নদী আগ্রাসী সে
গিলতে চায় যে
একটি গ্রাসে সব কিছুকে
তাই সে ছোটে দিক বিদিকে।
কবিতা — মধুপুর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ কবিতা
১৬
এআই বিশ্লেষণ (মূলভাব)
শংকর ব্রহ্মের 'মধুপুর' কবিতাটি মনের অনুভূতি, একাত্বতা ও প্রকৃতির রূপককে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। প্রথম স্তবকে একা থাকার মনখারাপকে সুরের সাহায্যে মধুপুরে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। দ্বিতীয় স্তবকে হিসাবের বাইরে গিয়ে আত্মিক ভালোবাসার গভীরতা প্রকাশিত হয়েছে। তৃতীয় স্তবকে শান্ত পাহাড় ও নদীর আগ্রাসী রূপের মাধ্যমে প্রকৃতির বৈপরীত্যকে তুলে ধরা হয়েছে, যা জীবনেরই প্রতিচ্ছবি।