কুহরণ
শংকর ব্রহ্ম
মেলা যদি ভেলা হয়
ভেসে পড় তাতে
শুধু এক অনুরোধ
ফিরে এসো রাতে।
না হলে প্রাণের পাখি
ছটফট করে
বদ্ধ এই হৃদয়ের
খাঁচার ভিতরে।
দিন যায় কোনমতে
রাতে শুধু চাই
আর কিছু নয় প্রিয়
শুধু তোমাকেই।
কবিতা — কুহরণ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের কবিতা
৩২
এআই বিশ্লেষণ (মূলভাব)
কবি শংকর ব্রহ্ম রচিত 'কুহরণ' কবিতাটি একটি নিবিড় প্রেমের ব্যাকুলতার ছবি ফুটিয়ে তোলে। কবি এখানে প্রিয়জনের দূরত্বের যাতনা এবং রাতে তার ফিরে আসার আকুল আবেদন ব্যক্ত করেছেন। সারাদিন বিরহ সয়ে নিলেও রাতে প্রিয়কে কাছে পাওয়ার যে চিরন্তন তৃষ্ণা, তা অত্যন্ত আবেগপূর্ণ ভাষায় খাঁচার পাখির রূপকে কবি ফুটিয়ে তুলেছেন। কবিতাটিতে ভালোবাসার অনন্য গভীরতা প্রকাশ পেয়েছে।