কলুর বলদ
শংকর ব্রহ্ম
ন্যায় অন্যায় বই পড়ে শিখি
তবু জীবন চলে না তাতে,
জীবনের মাঝে আলোড়ন
ওঠে, শুধু স্বার্থের সংঘাতে।
এই স্বার্থ স্বার্থ স্বার্থ করেই
পরমার্থ মন থেকে যায় দূূরে,
জীবন কাটে অসহায় ভাবে
কলুর বলদের মতো ঘুরে।
কবিতা — কলুর বলদ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
অনুকাব্য
৪১
এআই বিশ্লেষণ (মূলভাব)
‘কলুর বলদ’ কবিতায় কবি শংকর ব্রহ্ম মানবজীবনের এক নির্মম সত্য তুলে ধরেছেন। বই পড়ে ন্যায়-অন্যায় শিখলেও স্বার্থের সংঘাত মানুষকে অন্ধ করে তোলে। স্বার্থপরতার পেছনে ছুটতে গিয়ে মানুষ জীবনের আসল উদ্দেশ্য বা পরমার্থ ভুলে যায়। ফলে জীবন হয়ে পড়ে অসহায় ও গতিহীন, ঠিক যেমন কলুর বলদ এক জায়গায় গোল হয়ে ঘুরতে থাকে।