কবিতার মুখ
শংকর ব্রহ্ম
জানি আঁকা সহজ নয় মোটেও,
তবু প্রতিদিন একটু একটু করে আঁকি,
পুরনো আঁকাগুলো অপছন্দ বলে বাতিল করি
আবার নতুন করে রেখা টানি,
এ'ভাবেই কেটে যায় দিন মাস বছর আমার
ধীরে ধীরে ফুরিয়ে আসে জীবন
অথচ তার ছবিটা অসমাপ্ত এখনও
যা নিবিড় মমতায় এঁকে চলেছি আজও।
কবিতা — কবিতার মুখ
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
রূপক কবিতা
৭৮
এআই বিশ্লেষণ (মূলভাব)
'কবিতার মুখ' কবিতায় কবি শংকর ব্রহ্ম রূপকের মাধ্যমে নিজের সৃষ্টিশীলতার অদম্য প্রচেষ্টাকে তুলে ধরেছেন। মনের মতো করে সৌন্দর্যকে ফুটিয়ে তোলার আকুলতা ও জীবনের অপূর্ণতার চিত্র এখানে ফুটে উঠেছে। সময়ের সাথে সাথে জীবন ফুরিয়ে আসলেও কবির সৃষ্টির সাধনা ও নিবিড় মমতা কখনও শেষ হয় না। অধরাকে পাওয়ার এই নিরন্তর চেষ্টাই কবিতার মূল সুর।