কালের বিবর্তনে
শংকর ব্রহ্ম
মুখে হাসি বুকে বল সেই ছেলে কোথা বল?
চারিদিকে চেয়ে দেখি,বলিহারি, এ'সব কী?
অলীক স্বপ্ন বুকে বুঁদ হয়ে থাকে সুখে।
সেই ছেলে কোথা বল,মুখে হাসি বুকে বল?
হারিয়ে গিয়েছে বুঝি, কালের বিবর্তনে?
নাকি আজও বেঁচে আছে, হয়তো বা কারও মনে?
কবিতা — কালের বিবর্তনে
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনুকাব্য
২৯
এআই বিশ্লেষণ (মূলভাব)
শংকর ব্রহ্মের 'কালের বিবর্তনে' একটি আত্মপ্রতিফলনমূলক কবিতা। কবি এখানে অতীতের হাসিখুশি ও সাহসী যুবকদের সাথে বর্তমানের অলীক স্বপ্নে বুঁদ হয়ে থাকা প্রজন্মের তুলনা করেছেন। কালের পরিক্রমায় সেই তেজস্বী ও প্রাণবন্ত প্রজন্ম কি সম্পূর্ণ হারিয়ে গেল নাকি আজও কারো মনে বেঁচে আছে, কবি পাঠকদের কাছে সেই চিরন্তন প্রশ্নই তুলে ধরেছেন।