হিংস্রতা
শংকর ব্রহ্ম
এক).
হিংস্রতা এসেছে মনে,তাকে খাঁটি দুধ কলা দাও ,
ছোবল মারলে পরে অকস্মাৎ,বিষে নীল হও।
দুই).
জহ্লাদ এসেছে ঘরে তাকে বড় পিঁড়িটাই দাও
রাম দা থাকলে ঘরে ভাল করে ধার দিয়ে নাও,
তারপর পিঁড়ি কেড়ে নিয়ে তার
দেরী না করেই লাথি মেরে মাটিতে নামাও।
কবিতা — হিংস্রতা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
অনুকাব্য
৩৮
এআই বিশ্লেষণ (মূলভাব)
'হিংস্রতা' কবিতায় শংকর ব্রহ্ম অন্ধ তোষামোদ ও অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়েছেন। হিংস্রতাকে প্রশ্রয় দিলে তা নিজের জন্যই বিনাশ ডেকে আনে। তাই তোষণ না করে সঠিক সময়ে প্রস্তুত হয়ে শত্রুকে পরাস্ত করাই হলো বুদ্ধিমত্তা। এই কবিতায় তোষামোদের কুফল এবং প্রতিবাদের প্রয়োজনীয়তা অত্যন্ত স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে।