দিনযাপন
শংকর ব্রহ্ম
সকালের আলো এসে
বলল আমাকে হেসে,
বল আজ কি কি কাজ আছে?
আমি তাকে ভালবেসে,
বলেছি লাজুক হেসে
কোন কাজ নেই আজ
থাকব তোমার শুধু কাছে।
সেই শুনে পালাল সকাল
ফিরে এল মধ্যাহ্ন কাল,
সে-ও দেখি এসে বলে,
কাজ নেই বুঝি কোন?
বসে আছ একা যেন,
চলো যাই মেহনত করি,
আমি তার কথা শুনে
ভেবেছিল মনে মনে
ভয়ে যাব একেবারে মরি,
আমি বলি চল যাই
হাটে বাটে খেটে খাই,
কিছু পরে সে-ও যে পালাল।
নিবিড় রাত্রি এসে আমাকে জড়াল শেষে,
জানি না যে কি করে সে, বুকের ভিতরে?
কবিতা — দিনযাপন
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রূপক কবিতা
১৫
এআই বিশ্লেষণ (মূলভাব)
'দিনযাপন' কবিতায় কবি শংকর ব্রহ্ম জীবনের গতি ও সময়ের রূপান্তরকে মানবী রূপকের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। সকালের অলসতা, দুপুরের কর্মব্যস্ততার তাগিদ এবং দিনশেষে রাতের নিবিড় ভালোবাসার মধ্য দিয়ে মানুষের দৈনন্দিন অনুভূতির এক বাস্তব চিত্র ফুটে উঠেছে। সময় বয়ে চলে, আর তার সাথে মানুষের আবেগ ও জীবনসংগ্রাম মিশে গিয়ে তৈরি হয় এক সুন্দর আখ্যান।