চিন্তা - ১.
শংকর ব্রহ্ম
সাত সকালে তোমার গালে
চুমু খেলে কোন পাগলে
কেমন লাগে?
হয়তো তখন বিষম রাগে আত্মহারা
তার যে তেমন
নেই তো তাড়া পালিয়ে যাবার,
হয়তো আবার ঠোঁট নামাবে
তোমার কি আর সহ্য হবে?
তার আগে কি
দিশেহারা, তুমি পালাবে?
পাগল ভীষণ ভালবাসে
টের পেলেও
ঠোঁটে কি তার ঠোঁট ছোঁয়াবে?
কবিতা — চিন্তা - ১.
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
রম্য কবিতা
২৮
এআই বিশ্লেষণ (মূলভাব)
'চিন্তা - ১' কবি শংকর ব্রহ্মের একটি মিষ্টি রোমান্টিক কবিতা। এখানে এক সকালে ভালোবাসার মানুষের দেওয়া হঠাৎ চুমু এবং তার ফলে সৃষ্ট রাগ, দ্বিধা ও ভালোবাসার মিশ্র অনুভূতি ফুটে উঠেছে। সহজ ভাষায় লেখা হলেও কবিতাটি অনুরাগের এক চমৎকার প্রকাশ।