চাওয়া
শংকর ব্রহ্ম
যাকে চাই তাকে পাই না যখন
তখন কি আর করি?
তাকে নিয়ে আমি মনে মনে কত
স্বপ্নের ঘোর গড়ি।
তাকে তা বলি না
মনও খুলি না
যখন সে আসে কাছে
ভুল বুঝে যদি হেলাফেলা করে
হাসে সে কখনও পাছে।
যাকে চাই তাকে পাব যে নিজেই
এমন কি মানে আছে,
তবু তাকে চাই
মনে প্রাণে ভাই
সে চাওয়া শুধু তো আমার,
আমার এ'চাওয়ায় বল না যে হায়
কিবা আসে যায় তার?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন