বানপ্রস্থ
শংকর ব্রহ্ম
ষাট পেরিয়েছে বন্ধু আমার?
তবে চল যাই বনে।
বহুকাল ছিল সংসার প্রিয় এবার না হয়
কাটুক সময়, ঘন নির্জনে বনের গহনে।
এতকাল গেছে জড়িয়ে মায়ায়
বাকিটা সময় না হয় কাটবে বৃক্ষ ছায়ায়।
আজও যদি কেউ বাড়ি গাড়ি চায়,
তোমার কি তাতে?
মাধুকরী করে যদি দিন যায় নুন আর ভাতে।
আনমনে হাঁটি বনপথে একা নির্জনে
না হয় হারাই ঘন আঁধারে বনের গহনে।
এই কথা শুনে শেষে, বলল বন্ধু হেসে
একান্ত ভালবেসে,
বন বল পাবে কোথায় এখন?
বন নেই আর বনে
বন কেটে সব বসতি গড়েছে রাস্তার জোড়ে ;
বনের পশুরা দেখ আজ সব শহরেই বাস করে।
কবিতা — বানপ্রস্থ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্মৃতিচারণ
২৬
এআই বিশ্লেষণ (মূলভাব)
'বানপ্রস্থ' কবিতায় কবি শংকর ব্রহ্ম জীবনের ষাট বছর পেরিয়ে সংসারের মায়া ত্যাগ করে বনে যাওয়ার সনাতন ইচ্ছাকে তুলে ধরেছেন। তবে কবিতার শেষে এক কঠিন বাস্তব ফুটে ওঠে—মানুষ নিজের স্বার্থে বন কেটে বসতি গড়েছে, ফলে প্রকৃতির সেই নির্জনতা আর নেই। পরিবেশ ধ্বংস এবং আধুনিক নগরজীবনের এক চমৎকার সামাজিক রূপক ফুটিয়ে তোলা হয়েছে এই কবিতায়।