আত্ম-বীক্ষণ
শংকর ব্রহ্ম
আমার আর মৃত্যুর মাঝখানে দূরত্ব মাত্র দেড় হাত
এই তীক্ষ্ণ রমণীয় ভাবনাটা বেশীক্ষণ চিন্তা করলে
একটা কঠিন হীমশীতল স্রোত
বয়ে যায় মেরুদন্ডের ভিতর দিয়ে
বুকের ভিতরে একটা কষ্ট আচমকাই ঢুকে পড়ে।
দিনের বেলা কাজের চাপে
রাত্রিবেলা ঘুমের স্বপ্ন-তাপে,
ভাবনার গুরুত্বটা কিছুটা কম থাকে ঠিকই,
না হলে কী যে হতো বলা যায় না।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শতাব্দী রায়
শুভ জন্মদিন! 🎈
তানভীর মুহাম্মদ ত্বকী
শুভ জন্মদিন! 🎈