আক্ষেপ
শংকর ব্রহ্ম
জীবনে পাইনি আমি অনেক কিছুই
সেজন্য মোটেও দুঃখ করি না,
এখনও যারা মৌলিক অধিকারটুকু
পাচ্ছেন না, তাদের জন্য আক্ষেপ করি।
জানি আমাদের মহান দেশের
মহান সংবিধান অবিসংবাদিত
কিন্তু সরকার বাহাদুর
কতটুকু রক্ষা করছেন সংবিধান?
কবিতা — আক্ষেপ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্য-জীবনমুখী কবিতা
২২
এআই বিশ্লেষণ (মূলভাব)
'আক্ষেপ' কবিতায় কবি শংকর ব্রহ্ম নিজের অপ্রাপ্তি নিয়ে চিন্তিত না হয়ে সাধারণ মানুষের মৌলিক অধিকার বঞ্চিত হওয়ার ব্যথায় সমব্যথী হয়েছেন। দেশের মহান সংবিধান থাকা সত্ত্বেও সরকার কতটা সাধারণ মানুষের অধিকার রক্ষা করছে, সে বিষয়ে কবি তীব্র প্রশ্ন তুলেছেন। এটি সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধের এক অনন্য প্রতিবাদী কবিতা।