আবিষ্কার
শংকর ব্রহ্ম
একটা বয়সের পর,প্রাকৃতিক নিয়মে
অনেক কিছু না দেখাই ভাল,
তাই, চোখে ছানি পড়ে।
একটা বয়সের পর,অভ্যাস বদলে
সব কিছু না শোনাই ভাল,
তাই, কালে খিল ধরে।
একটা বয়সের পর,নিজেরই স্বার্থে
কোন কিছু না বলাই ভাল,
তাই কথায় জড়তা আসে,প্রকৃতি নিয়মে।
এইসব কথা সকলেই জানে,
অথচ অনেকে তারা ছানি কাটে,
বেশী কিছু দেখার আশায় ;
আরও কিছু শোনার ইচ্ছায়
কানে তারা মেসিন বসায়।
অথচ বলার জড়তা কাটে,
এমন কিছু আবিষ্কার হয়নি এখনও
আমি তাই সেই আবিষ্কারে
মত্ত আছি জেনো।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন