নন্দ উৎসব
( ভারতবর্ষ তথা গোটা বিশ্বে বাংলা ভাষায় সর্বাধিক সনেট রচয়িতা এটি শেক্সপিয়ারের ছন্দে রচিত সনেট )
কংসের কারাগারে গভীর রাত্রিতে ,
মা দেবকির গর্ভ থেকে জন্ম নিলেন ,
স্বয়ং ভগবান চারিদিকে আলোতে,
ভরে গেল বিশ্ববাসী তাই খুশি হল ।
দৈত্য দানব রাক্ষস এবার বুঝবে ,
দেবকী নন্দন আজ যশোদার ঘরে ,
অসুর বধ হবে সত্যের জয় হবে ,
সবাই ভগবানের আরাধনা করে ।
নন্দের ঘরে বাসুদেব রেখে আসেন ,
গোকুল বাসী খুশিতে মাতোয়ারা তাই ,
তালের বড়া খেয়ে সবাই নাচলেন ,
খীর ননী ছানা বহু কিছু খেলো ভাই ।
ভগবান এলেন জগৎ ধরাধামে, ,
আমরাও খুশি নাচি আজ কৃষ্ণ প্রেমে।
কবিতা — নন্দোৎসব
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
ধর্মীয় কবিতা
৪৬
এআই বিশ্লেষণ (মূলভাব)
এই কবিতাটি শেক্সপীয়রের সনেট ছন্দে রচিত শ্রীকৃষ্ণের জন্ম ও নন্দোৎসবের একটি সুন্দর বর্ণনা। কংসের কারাগারে দেবকীর গর্ভে কৃষ্ণের জন্ম এবং পরবর্তীতে গোকুলে নন্দ মহারাজের ঘরে তাঁর আগমনে আনন্দের বন্যা বয়ে যাওয়ার চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কবিতাটি ধর্মীয় ভাবাবেগ, সত্যের জয় এবং কৃষ্ণপ্রেমের অকৃত্রিম আনন্দের বার্তা বহন করে।