কী করে বোঝাই
( ভারতবর্ষ তথা গোটা বিশ্বে বাংলা ভাষায় সর্বাধিক সনেট রচয়িতা এটি শেক্সপিয়ারের ছন্দে লেখা সনেট।)
কী করে বোঝাই আমি কতটা তোমায়
ভালবাসি, কতখানি কাছে ছুটে যাই
তোমায় না দেখতে পেলে যে কষ্ট হয়,
তুমি বুঝতে চাও না সেই কষ্টটাই।
তুমি আমার ধ্যান-জ্ঞান, সব সাধনা,
ওগো তুমি আমার এ দু'চোখের মণি,
তোমায় ছাড়া যে কিছু ভাবতে পারি না,
তুমি সোনা-রূপা, তুমি আমার চাঁদনি।
কাছে এসো প্রিয়তমা, ভালবাসা দাও,
তোমায় পাবার জন্য সাধনা করেছি
তোমায় পেলে, যন্ত্রণা? মেনে নেব তাও,
তোমায় মন-প্রাণ সব কিছু দিয়েছি।
এ বুকে আছে শুধু তোমার মিষ্টি ছবি,
দিন-রাত আমি তোমার কথাই ভাবি।
কবিতা — কী করে বোঝাই
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের কবিতা
১৫
এআই বিশ্লেষণ (মূলভাব)
‘কী করে বোঝাই’ কবিতাটি শেক্সপিয়ারের ছন্দে রচিত একটি চমৎকার রোমান্টিক সনেট। কবিতায় কবি তাঁর প্রিয়তমার প্রতি গভীর ভালোবাসা, আকুলতা এবং আত্মনিবেদনের ভাব প্রকাশ করেছেন। প্রিয়তমাকে ছাড়া কবির জীবন অর্থহীন; তিনি তাকে জীবনের মূল সাধনা ও হৃদয়ের মণি বলে মনে করেন। বিরহ-যন্ত্রণা সহ্য করেও কবি প্রিয়তমার সান্নিধ্য প্রার্থনা করেছেন। এটি প্রেমানুভূতির এক অপূর্ব সাহিত্যিক প্রকাশ।