খুশির দিন
( ভারত বর্ষ তথা গোটা বিশ্বে বাংলা ভাষায় সর্বাধিক সনেট রচয়িতা এটি শেক্সপিয়ারের ছন্দে লেখা সনেট।)
তোমার জন্মদিন মানে খুশির দিন,
তাই আমিও মেতেছি খুশির জোয়ারে,
এখন তো আমরা দুজনেই স্বাধীন,
আমি দিলাম ভালোবাসা উজার করে।
বছরে একবার আসে জন্মদিনটি,
তাকে ঘিরে আনন্দফুর্তি করতে হবে ,
আমার হৃদয়ে আছে প্রেমের নামটি,
এভাবেই বাকি দিনগুলি কেটে যাবে।
আজ আমি তোমাকে পেয়ে খুশি হয়েছি,
যেন বছর-বছর বন্ধু পাল্টিও না,
তোমার জন্মদিনে আমি আজ এসেছি ,
প্রিয়া তুমি হলে বেঁচে থাকার প্রেরণা
সারাটি জীবনী খুশির দিন থাক ,
সমস্ত মনের গ্লানি ধুয়ে মুছে যাক।
কবিতা — খুশির দিন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের কবিতা
৩৭
এআই বিশ্লেষণ (মূলভাব)
কবিতাটি শেক্সপীয়ারের ছন্দে রচিত একটি রোমান্টিক বাংলা সনেট। এতে প্রিয়জনের জন্মদিনকে 'খুশির দিন' হিসেবে বর্ণনা করা হয়েছে। কবি উজার করা ভালোবাসার মাধ্যমে দিনটিকে উদযাপন করেছেন এবং প্রিয়াকে বেঁচে থাকার অনুপ্রেরণা হিসেবে চিহ্নিত করেছেন। চতুর্দশপদী এই কবিতায় জীবনের সমস্ত গ্লানি মুছে আনন্দের সাথে আজীবন একসাথে চলার সুন্দর বার্তা ব্যক্ত হয়েছে।