কবিদের লড়াই
( ভারতবর্ষ তথা গোটা বিশ্বে বাংলা ভাষায় সর্বাধিক সনেট রচয়িতা এটি শেক্সপিয়ারের ছন্দে লেখা সনেট।)
অন্ধ থেকে, তেল মাখিয়ে লোভের বশে,
বন্ধু, আমি চাই না সরকারি প্রসাদ,
আমি সত্যের সঙ্গে থাকব মিলে-মিশে,
না হয় দিয়ে দেবে আমার নাম বাদ।
অন্ধ বিরোধী নোই, সব কিছু বিরোধী?
বন্ধু, সব কিছু বিরোধীতা করা মানে;
খুঁড়ে ফেলা হয় উন্নয়নের সমাধি,
ডান-বাম থাকবে? নিষ্ঠা কবির জ্ঞানে!
আসলে কবিরা আলো দেখাবে সমাজে,
তারা ডান-বাম হতে পারে না বন্ধুরা,
কবি ক্যাডার হয়ে যাবে? এতোটা বাজে!
বিশ্বাস করবে না অবহেলিত যারা।
কবির মুখে মুখোশ? ছিঁড়ে ফেলো ভাই,
সত্য পথে চলুক কবিদের লড়াই।
কবিতা — কবিদের লড়াই
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সাম্য-জীবনমুখী কবিতা
৩৪
এআই বিশ্লেষণ (মূলভাব)
‘কবিদের লড়াই’ কবিতাটি শেক্সপীয়ারের ছন্দে রচিত একটি নীতিচেতনামূলক সনেট। এখানে কবি তোষামোদ ও রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে সত্যের পক্ষে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। কবিদের কাজ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা ক্যাডার হওয়া নয়, বরং নিরপেক্ষ থেকে সমাজকে আলোর পথ দেখানো। কবির মুখোশ খুলে সত্য ও ন্যায় প্রতিষ্ঠাই এই সনেটের মূল বার্তা।