দুষ্টুমি করো না
ভারত বর্ষ তথা গোটা বিশ্বে বাংলা ভাষায় সর্বাধিক সনেট রচয়িতা এটি পেত্রার কার ছন্দে রচিত সনেট ।)

আর দুষ্টুমি করো না, ধরা দাও সোনা,
প্রিয়া লুকোচুরি খেলায় হার মানছি,
কাছে এসো, আমিতো তোমার হয়ে গেছি,
লক্ষ্মীটি আর দূরে-দূরে থাকা ঠিক না,
মন-প্রাণ-হৃদয় দিযেছি ষোল আনা,
এখন ঘর বাঁধার স্বপ্নটা দেখছি,
আমি শুধু তোমার বার-বার বলছি,
কতটা ভালবাসি তোমার নেই জানা।


ওগো জীবন, ওগো জীবনের প্রদীপ,
প্রিয়তমা আঁধারে কি জীবন ভরাবে?
তুমি ছাড়া আমার জীবন অভিশাপ,
তুমি এলে জীবন পূণ্যতে ভরে যাবে।

বাড়িয়ে দাও না তোমার কোমল হাত,
শান্তি পাক জীবনের বাকি কটা রাত।