আমিই বোকা
( ভারত বর্ষ তথা গোটা বিশ্বে বাংলা ভাষায় সর্বাধিক সনেট রচয়িতা এটি পেত্রাকার ছন্দে লেখা সনেট।)
জানি এই পৃথিবীতে কেউ কারও না,
তবু যে ক'দিন পৃথিবীতে বেঁচে আছি
সেই ক'দিন ভালবেসে পুড়ে মরছি,
যাদের ভালবাসলাম, তারা যন্ত্রণা
দিল, আঘাত দিল, কেউ করছে ঘৃণা,
সবাই রহস্য করছে, আমি দেখছি,
অথচ আমি তাদের জন্যই বলছি,
আমি তাদের লোক, তাদের নেই জানা,
নারী প্রেমে ডুবেছি, পেয়েছি শুধু জ্বালা,
যন্ত্রণায আজও কাঁদি গোপনে আমি,
দারিদ্রতায় ডুবে আছি, বন্ধু তোমরা
কেউ তা জানে না, আমি আজকে একলা,
হ্যাঁ ভাল থাকুক, তাচ্ছিল্য করছে যারা।
কবিতা — আমিই বোকা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্য-জীবনমুখী কবিতা
৩৯
এআই বিশ্লেষণ (মূলভাব)
'আমিই বোকা' কবিতাটি পেত্রার্কার ছন্দে রচিত একটি আবেগঘন বাংলা সনেট। এখানে কবি মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং বিনিময়ে পাওয়া আঘাত, অবহেলা ও যন্ত্রণার কথা ব্যক্ত করেছেন। ভালোবেসেও কবি আজ একলা, দরিদ্র ও অবহেলিত। স্বজন ও নারীর প্রেম তাকে কষ্ট ছাড়া কিছুই দেয়নি, তবুও কবি সবার শুভকামনা করেছেন। কবিতাটিতে মানব জীবনের নিঃসঙ্গতা ও করুণ বাস্তবতা ফুটে উঠেছে।