( ভারতবর্ষ তথা গোটা বিশ্বে বাংলা ভাষায় সর্বাধিক সনেট রচয়িতা এটি শেক্সপিয়ারের ছন্দে লেখা সনেট।)
আজব দেশ
পৃথিবীতে আছে একটি আজব দেশ,
অন্যায় দেখে বেশি মানুষ চুপচাপ,
ঘুষ দাও কাজ পাও দেশ হচ্ছে শেষ,
ভালো হয়ে থাকাটাই সেই দেশে পাপ।
মস্তানির যুগ, খুন হচ্ছে গাদা-গাদা,
অনেকেই কথা বলে নাকো মুখ ফুটে,
সবাই হল নেতা কিংবা বড় দাদা,
শুধু নকল হাসি লেগেই আছে ঠোঁটে।
চলতি পথে ঠক্কর খায় ডানে-বামে,
সঠিক রাস্তা তবু বুঝি না কোন খানে,
প্রতিভার দাম নেই দরকার নামে,
নিজের বিচারে নয় বিজ্ঞাপনে চেনে,
আসল-নকল মিশে আছে চারিদিকে,
এটা হল আজব দেশ বলব কাকে?
কবিতা — আজব দেশ
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সাম্য-জীবনমুখী কবিতা
,
বিবিধ কবিতা
৩৩
এআই বিশ্লেষণ (মূলভাব)
'আজব দেশ' শেক্সপিয়ারের ছন্দে রচিত একটি বাংলা সনেট। কবিতায় সমকালীন সমাজব্যবস্থার অবক্ষয়, দুর্নীতি, মস্তানি এবং অন্যায়ের বিরুদ্ধে নীরবতার করুণ চিত্র ফুটে উঠেছে। কবি দেখিয়েছেন কীভাবে ঘুষ, নকল হাসি এবং বিজ্ঞাপনের আড়ালে আসল প্রতিভার অবমূল্যায়ন ঘটছে। এটি সমাজের অসংগতি ও অন্যায়ের বিরুদ্ধে একটি তীব্র ও সময়োপযোগী প্রতিবাদী রূপক কবিতা।