তুমি চলে যাওয়ার পর স্লিপিংপিল
অথবা নেশার গ্লাস কোনটাই আমাকে ছুঁতে পারেনি।
কেননা আমি বিশ্বাস করি মৃত্যু অথবা বখে যাওয়া
কোনোটাই ভালোবাসার প্রতিশব্দ নয়।
শুধু অফিস ফিরতি পথে যখন স্ট্রিটলাইটগুলো
পাখির চোখের মতো তাকিয়ে থাকে,
আর রাস্তার বাঁকগুলো মনে করিয়ে দেয়
একটা লোক একা, কী ভীষণ একা একা!
তখন এই ভেবে খুব কষ্ট হয় যে
এমন একটা সন্ধ্যায় ওদের চোখের উপর দিয়ে,
ওদের বুকের উপর দিয়ে,
তোমার হাত ধরে আমি আর কখনো হেঁটে যেতে পারব না।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন