হাতের তালুতে সেই পুরোনো শ্যাওলা নেই... নেই।
সবটা কি তবে লু-হাওয়া? ধুলোবালি?
অরণ্য তো ছিল, ওইখানে—যেখানে আজ কেবল তপ্ত বালির দীর্ঘশ্বাস।
আমি দেখছি, ওই দূর থেকে একটা প্রাগৈতিহাসিক উট হেঁটে আসছে...
তার পিঠে কোনও সওদাগর নেই, আছে শুধু কিছু ধারালো পাথর আর ভাঙা তলোয়ার।
বাতাসটা কেমন যেন... বালুর মতো খসখসে, বিস্বাদ।
ওরা বলছে, "জল নাও, তবে এই মরুভূমির জল।"
আমি জানি ওটা মরীচিকা।
জোর করে গলার ভেতর ঢেলে দিচ্ছে তপ্ত বালুকারাশি—
ওটাই নাকি অমৃত? ওটাই নাকি মুক্তি?
রক্তে মাংসে সেই সবুজ ঘাসগুলো শুকিয়ে যাচ্ছে।
মাথা নিচু করো—ওরা বলছে।
মাথা নিচু করলে তো কেবল ধুলোই দেখা যায়, আকাশ নয়।
মধ্যযুগ কি তবে ফেরে? উটের পায়ের শব্দে?
অসভ্য বালির ঝড় এসে ঢেকে দিচ্ছে আমার জন্মদাগ।
আমি কি তবে আর আমি নেই?
অন্ধকার আসছে... কোনো মোমবাতির নেভা নয়,
এ এক নিকষ, আদিম, মরুময় অন্ধকার।
যেখানে ছায়ারাও ভয়ে বালির নিচে লুকায়।
আমি হাত বাড়ালাম... কিন্তু ধরলাম শুধু একমুঠো তপ্ত ছাই।
সবটাই কি তবে... বালির ওপর লেখা?
মুছে যাচ্ছে... সব... মুছে...
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন