এখনও কি জল ঝরে? শ্রান্ত এই তরণির গায়ে
আঘাত হানে না আর কোনো ক্রূর লোনা জলধারা;
বহুকাল ঘুরেছি তো দিকভ্রান্ত নিবিড় আঁধারে
চেয়েছিলে তুমি তাই— পথ চিনে ফিরে এল তারা।
তোমার ওই নিটোল ললাট, আর সিঁথির সিন্দুর
যেন এক প্রাচীন প্রশান্তি, এক হারানো স্বদেশ—
ছিন্নভিন্ন অবসাদ নিয়ে যখন ফিরেছি কাছে
ঘুচিয়ে দিয়েছ তুমি নির্বাসিত প্রবাসের ক্লেশ।
তপোবন-স্মৃতি মাখা তোমার ওই ধ্রুপদী অবয়ব
আমায় ফিরিয়ে দেয় কালিদাসের উজ্জয়িনী-বেলা,
আভিজাত্য জেগে ওঠে আর্যরক্তে, তোমার দু’চোখে—
যেখানে অনাদি কাল করছে শুধু প্রশান্তির খেলা।
ওই দূরে বাতায়নে প্রদীপ ধরে দাঁড়িয়ে আছ তুমি,
যেন কোনো মন্দিরের নিস্পন্দ ধ্যানের এক শিখা;
অগুরুর গন্ধ ভাসে, চারু অঙ্গে চন্দনের টান—
তুমিই সেই পুণ্যভূমি, মমত্বের শেষ যবনিকা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন