আঁধার আকাশে গুরুম গুরুম
কে যেন ডাকে,
পাখিদের ঝাঁক উড়ে যায়
কালো মেঘের ফাকে।
ঝুম বৃষ্টি ভেসে আসে
ভাঙা টিনের চালে,
নদীর তীরে মাছ নাচে
অথৈ ঢেউয়ের তালে।
শিল্পীর কলমে সাজে তুলির রঙ
জলরঙের ক্যানভাসে,
রাখালের বাঁশিতে মন হারায়
সবুজের ঘাসে।
এখনো আছে মেঘলা আকাশ
নেই যে ছোটবেলা,
যেথায় ছিল স্কুল ফাকি
আর হরেকরকম খেলা।