আমি বলছি না ভালোবাসতেই হবে , আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য ।
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত ।
আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক । আমি হাতপাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,
আমি জানি, এই ইলেকট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী -সেবার দায় থেকে ।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক
আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না,
পাটশাক ভাজার সঙ্গে আরও একটা
তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না ।
এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি ।
আমি বলছি না ভলোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা
খুলে দিক । কেউ আমাকে কিছু খেতে বলুক ।
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক 'তোমার চোখ এতো লাল কেন '
কবিতা — তোমার চোখ এতো লাল কেন
বুধবার, ১১ অক্টোবর ২০২৩
প্রেমের কবিতা
৩৩৩৪
এআই বিশ্লেষণ (মূলভাব)
কবিতাটিতে কবি ভালোবাসার চেয়েও একজন যত্নশীল মানুষের উপস্থিতিকে বেশি প্রাধান্য দিয়েছেন। তিনি শারীরিক সম্পর্ক বা বড় কোনো প্রতিশ্রুতি চান না; কেবল চান কেউ দরজা খুলে দিক বা জিজ্ঞেস করুক ‘চোখ এতো লাল কেন’। এটি মূলত আধুনিক নগর জীবনের তীব্র একাকীত্ব, নিঃসঙ্গতা এবং সামান্য মানবিক মমতা ও আশ্রয় পাওয়ার এক হৃদয়স্পর্শী আকুতি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
রহমান জুয়েল
শুভ জন্মদিন! 🎈
জালাল উদ্দিন রুমি
শুভ জন্মদিন! 🎈