ভালোবাসার কোমল হাত অনেকবার
অন্ধকারে
বন্যতারে
ডাক দিয়েছে, নরম মুখে পূর্ণিমাকে
সঙ্গোপনে
ক্লান্ত মনে
স্থান দিয়েছে রুক্ষ বুকে দুঃখ যতো।
কিন্তু এ কী হৃদয়হীনা ছায়ার মতো
রক্তহীনা
সূক্ষ্ম ঘৃণা
অবিরত ফ্যাকাশে মুখ নতুন রোদে
বিভীষিকা
চণ্ডালিকা
দেখিয়ে দিলো সবচে’ বড়ো দৈন্যতাকে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন