এখন জমতে দাও ঘাসে ঘাসে,
পত্রপুষ্পে শিশিরের কণা।
যে ডাল ফলের ভারে কলির বৈভবে
নত হতে চায়, তাকে নত হতে দাও,
–নাড়াবে না।
ভোরের হাওয়ায় যে সূর্য আকাশে ওঠে
সে উঠুক, মাটির ঠোঁটের মধ্যে
একদিন ফুটে উঠবে সব।
এখন জমতে দাও ঘরে ঘরে,
চাঁদের কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম।
আজ রাত যুদ্ধ নেই,
অস্ত্রের দু’পায়ে প্রণাম করো,
ক্ষান্ত কারো তীক্ষ্ণ কলরব।
যে প্রেম বুকের হাড়ে বেঁধেছিল ঘর,
তাকে নিয়ে কেটে গেছে
আমাদের অনেক বছর প্রতিরোধে,
প্রতিবাদে, উদ্বেল বিক্ষোভে।
এখন জমতে দাও ঘাসে ঘাসে,
পত্রপুষ্পে শিশিরের কণা,
যে ডাল ফুলের ভারে কলির বৈভবে
নত হতে চায়, হোক;
তাকে নত হতে দাও,
–নাড়াবে না।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন