তুমি এলেই দেখতে পেতে, শুয়ে-থাকাটাই ঘুম নয়,
চারদিকে মশারির মতো নেমে-আসা সমস্যার ভিতরে
কিছু নেই, কেবল কবর খোঁড়ে অন্ধকার চোখের ব্যথায়!
আমি যত কাছে টানি, আলো তত দূরে সরে যায়!
তুমি এলেই দেখতে পেতে, শুয়ে-থাকাটাই ঘুম নয়।
আমার বুকের মধ্যে একটি এনোফিলিস্ কেন সারারাত
জেগে থাকে, আমি কেন সারারাত সম্পূর্ণ উলঙ্গ হয়ে
কুকুরের মতো, রাজাদের বাবা হয়ে অসভ্য ভাষায়
শুয়ে থাকি। জেগে থাকি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন