কাউকে কাউকে চশমায় খুব সুন্দর মানায়,
কাউকে কাউকে অসম্ভব বেমানান ঠেকে।
কাউকে কাউকে চশমায় দারুণ সুন্দর মনে হয়,
মনে হয়, এই সেই চশমার জন্য মুখ।
কাউকে কাউকে বেমানান ঠেকে,
ইচ্ছে করে তুমুল ঘুষিতে সমূলে উঠিয়ে দিই
কালো ফ্রেম, সাদা কাচ, কপালের স্বৈরাচারী টিলা।
তোমাকে সুন্দর লাগে, চুমু খেতে ইচ্ছে করে চোখে,
ইচ্ছে হয় ডেকে বলি : ‘সাবাস ঊর্মিলা, তোমাকেই
মানায় এসবে। পুরু গ্লাসে, মোটা ফ্রেমে,
ইলিশের মতো বাঁকা চশমায় তোমাকে মানায়।’
চোখ থেকে গ্লাস খুলে নিয়ে ঘুম ভাঙা চোখে
যখন বলতে তুমি, আমি বড়ো কুয়াশার মতো
কথা বলি, অথবা ‘কালকেই চলে যাবো’–
বলে তুমি পুনর্বার কৃষ্ণকলি চোখে যেই পুরু ফ্রেম
তুলে দিতে, তখনো তোমাকে বড়ো ভালো লাগতো।
আমার দুচোখে স্থির তোমার দুচোখ মনে হতো
যেন মিহি কাসকেটে ঢাকা দুটি কালো চাঁদ,
বড়ো ভালো লাগতো।
ইদানীং তুমি দ্রুত চশমা বদলাচ্ছো;
রঙের ভিন্নতা আনছো ফ্রেমে।
সান্ধ্য কুয়াশার মতো দ্রুত
পুরু সাদা গ্লাস হচ্ছে ক্ষীণতর।
ইদানীং ভিন্ন ভিন্ন চশমায়
তুমি ভিন্নভাবে দেখছো পৃথিবী,
কিন্তু আমি তোমাকে সেরকমই দেখছি।
মিহি কাসকেটে ঢাকা দুটি কালো চাঁদ
আজো সেরকমই হাসে, কাঁদে, কাঁপে…।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন