তোমারো ছিল ভয়, রাজাকার, পাক-সেনা,
কিংবা ভ্রষ্ট-চরিত্র মানুষের।
বিড়ালের নতুন ছানার মতো সোনালি যৌবন
তুমি মুহূর্তেই ফেলতে লুকিয়ে,
যদি ওরা আসে, এই ভয়ে ডেকে নিতে কাছে।
সন্ত্রস্ত তোমার মুখ হঠাৎ আমার দিকে
ফিরে গিয়েছিল, ভয়ে।
তোমার দু’হাতে, চুলে, নখে,
কচু-রঙ শাড়ির আঁচলে সর্বত্র ভয়ের চিহ্ন,
ভীত শিহরন, যদি ওরা আসে।
মানুষের প্রিয়তম বয়সের কাছে এসে
তোমার বয়স যেন থেমে গিয়েছিল ভয়ে,
তখন আমিই শুধু তোমার সাহস হয়ে
তোমার চতুর্দিকে কিছুদিন….
আহা, স্বাধীনতা, যুদ্ধ, ভ্ৰষ্টমৃত্যুভয়,
কী সুন্দর থোকা থোকা প্রিয় অভিজ্ঞান।
যতদিন যুদ্ধ ছিল, ততদিন তুমি ছিলে
আমার প্রেমিকা।
আজ তুমি মুক্ত, রুদ্র, অসীম সাহসী।
হাজার হাজার মাইল।
অনায়াসে উড়ে যেতে পারো, ভয় নেই।
শুধু ভয়, যুদ্ধ নয়, ওরা নয়,
আমি যদি আসি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন