ওরা বলে
দুই নর-নারী
কথা বলে ভারি
আসলে তারা
রাখে হাত
সময়ের হাতে ...
চুপি-চুপি
ছবি দেখে রাতে...
যত দেখে
তত মন চাই,
(কোথায় পায় ?)
ওরা বলে
দুই নর-নারী
কথা বলে ভারি
আসলে তারা
কাছে যেতে চায় ।
দুই নর-নারী
সাত তাড়াতাড়ি
বুকে মুখ গুঁজে
ভালবাসা খুঁজে
নিতে চায় ।