আমরা যখন খেতে আসি,
সেরা স্বাদের আহ্লাদে হাসি,
শুধু একটু হাতের ছোঁয়া -
রান্না ঘরের ধোঁয়া :
দেখতে ভালোবাসি ।
তুমি ভালো রান্না করো,
কেমন করে কড়াই ধরো,
আসলে পড়ে তোমার ঘরে -
মনটা কেমন কেমন করে :
জানতে আমি আসি ।
আমি রাঁধতে ভালোবাসি
তাই তো কাছে আসি ।।
কবিতা — জীবনানন্দে
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
রূপক কবিতা
,
ছড়া
৩৪
এআই বিশ্লেষণ (মূলভাব)
'জীবনানন্দে' কবিতাটিতে মূলত রান্নাঘর, সুস্বাদু খাবার এবং রান্নার প্রতি গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে। প্রিয়জনের হাতের রান্নার স্বাদ, কড়াই ধরার শৈলী এবং রান্নার সময় ঘরের পরিবেশ কীভাবে মন জয় করে নেয়, তা এখানে সহজ ও সাবলীল ভাষায় বর্ণনা করা হয়েছে। কবিতাটি কেবল খাওয়ার আনন্দ নয়, বরং রাঁধার মধ্যকার ভালোবাসা ও আন্তরিকতাকে তুলে ধরে।