তোমায় পেয়ে মাগো
আমি হলাম ধন্য।
এত সুন্দর ধরনীর সুখ
পেলাম তোমার জন্য।।
তোমার মতো কেউ তো
আদর সোহাগ করে না আর।
মাগো ধন্য হলো সে'জন
তোমার মতো রত্ম আছে যার।।
মাগো তুমি হলে সন্তানের
কাছে পুরো একটা বিশ্ব।
মাগো তুমি হলে দয়ার সাগর
মমতার ছবি সন্তানের আদর্শ।।
মাগো তোমার মুখখানি
দেখলে মনে জাগে আশা।
ধরনীর বুকে মাগো শ্রেষ্ঠ
তোমার নিশ্বার্থ ভালোবাসা।।
আর্শিবাদ হিসেবে মাগো তোমার
পদধূলি আমি গায়ে মাখি।
করুণার সুরে ডাকি আমি মা
বক্ষ জুড়ে শুধু তোমায় রাখি।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন