একবার নিজের কাছে যাই
আমার নিজের কাছে যাই
বাইরে থেকে ভেতরে আসি
ভেতরে যদি নিজেকে খুঁজে পাই।
কতদিন নিজের সাথে হয়না দেখা, বাক্য বিনিময়
নিজেকে যেন ভুলেই গেছি
নিজেকে বড় অচেনা মনে হয়
নিজের মুখ পড়ে না মনে
নিজের সাথে হয়না দেখাশোনা
নিজেই আজ নিজের থেকে দূরে
বৃথাই স্বপ্ন জাল বোনা।
আজ নিজের কাছে একটু বসি
করি নিজের সাথে খেলা
একটি দিন নিজের কাছে থাকি
এই কাটাই সারাবেলা
আজ নিজের চোখে তাকিয়ে দেখি কত জমেছে জল
তাকিয়ে দেখি নিজের বুকেই ফুটেছে এই ব্যথার শতদল।
নিজেকে নিয়েই মগ্ন থাকি
নিজেকে আজ নগ্ন করে দেখি
নিজের কাছে রাত্রি জেগে
ভালোবাসার একটি চিঠি লিখি।
একবার নিজের কাছে যাই
আমার নিজের কাছে যাই
নিজের কাছে একটু বসি
একটু এই মনের খবর চাই।
একবার নিজের কাছে যাই
আমার নিজের কাছে যাই
বাইরে থেকে ভেতরে আসি
ভেতরে যদি নিজেকে খুঁজে পাই
কতদিন নিজের সাথে হয়না দেখা
বাক্য বিনিময়
নিজেকে যেন ভুলেই গেছি
নিজেকে বড় অচেনা মনে হয়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন