ধরো,
মিনিটের কাটায় আমি,
সেকেন্ডের কাটায় তুমি।
নয়টার ঘরে খসে পড়েছে
ঘন্টার কাঁটা,
আর আমাদের যত কথা
জমে আছে দশটার ঘরে।
আমাদের দেখা হয় না বহুকাল।
এতদিনে কবিতা লিখতে ভুলেছি আমি,
পুরনো পাণ্ডুলিপিগুলোও হারিয়েছে গত জুলাইয়ে।
আর তুমি ক্রমশ
হয়ে উঠেছো
অন্য কারো কবিতা।
আগস্টের শুরুতেই
ঘড়িটা থেমে গেছে।
দূরত্বের কথা তুলতেই দেখি,
আমাদের অন্ধ প্রেমটুকুও
অদৃশ্য হয়ে গেছে ব্ল্যাকহোলে।
কেবল ঘুরছে
একটা কাটাবিহীন ঘড়ি।
সময় নেই,
তবু তার বুকের ভেতর
এখনও টিকটিক করে
তোমার নাম।
কবিতা — কাটাবিহীন ঘড়ি
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিরহের কবিতা
,
রম্য কবিতা
২৫
এআই বিশ্লেষণ (মূলভাব)
'কাটাবিহীন ঘড়ি' কবিতাটি মূলত সময়, বিচ্ছেদ এবং হারিয়ে যাওয়া প্রেমের এক করুণ রূপক। কবি ঘড়ির কাঁটার মাধ্যমে দুজন মানুষের দূরত্ব ও মেলবন্ধনের জটিলতা তুলে ধরেছেন। প্রেমিকা অন্য কারো কবিতা হয়ে উঠলেও এবং ঘড়ি থেমে গেলেও, হৃদয়ের গভীরে প্রিয়তমার নাম অনুরণিত হতে থাকে। রূপক ও আবেগের চমৎকার মিশ্রণে কবিতাটি পাঠকের মনে গভীর রেখাপাত করে।