আমার দীর্ঘশ্বাসগুলোকে ধারণ করে
বাতাস উড়ে বেড়ায় বেয়াড়া প্রেমিকের মতোন,
তোমার জানালায় গিয়ে থামে
তোমার চুলে জড়িয়ে থাকে সারাক্ষণ।
আমি তাকে বলি
“ফিরে এসো, এতটা বেয়াড়া হয়ো না,”
সে হাসে, ছুটে যায়,
তোমার গন্ধ নিয়ে ফিরে আসে
যেন আমারই অগোচরে
তোমাকে ভালোবেসে ফেলেছে সে-ও।
কী অদ্ভুত এই বাতাস
আমার কষ্ট বয়ে নিয়ে যায়,
তোমার দুয়ারে রেখে আসে;
আর ফিরে এসে আমার কানে বলে
তোমার দীর্ঘশ্বাসের চেয়েও
তোমার ভালোবাসাই বেশি ভারী।
কবিতা — দীর্ঘশ্বাস
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের কবিতা
,
রম্য কবিতা
২২
এআই বিশ্লেষণ (মূলভাব)
'দীর্ঘশ্বাস' কবিতাটিতে প্রেমিকের গভীর আবেগ ও বিরহের অনুভূতি বাতাসকে অনুঘটক হিসেবে উপস্থাপন করা হয়েছে। বাতাস এখানে কেবল একটি প্রাকৃতিক উপাদান নয়, বরং প্রেমিকের বিশ্বস্ত বার্তাবাহক। কবি তার নিজস্ব কষ্ট ও ব্যাকুলতা বাতাসের মাধ্যমে প্রিয়তমার কাছে পৌঁছে দেওয়ার রূপক ব্যবহার করেছেন, যা ভালোবাসার গভীরতাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে।