অপেক্ষা করতে করতে, আর উপেক্ষিত হতে হতে
কারো কারো চোখ ক্লান্ত হয়ে গেলে,
চোখ থেকে ঘাম ঝরে।
আমরা তার নাম দিয়েছি - অশ্রু।
আমরা তাকে ডাকি - চোখের জল বলে।
আমার চোখের জল!
তুমি তো জানো,
আমি কোনো পাপ করিনি।
কবিতা — অশ্রু
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিরহের কবিতা
,
রম্য কবিতা
৪০
এআই বিশ্লেষণ (মূলভাব)
'অশ্রু' কবিতাটিতে অপেক্ষা ও অবহেলার চূড়ান্ত পর্যায়কে অত্যন্ত আবেগঘনভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে চোখের জলকে চোখের 'ঘাম' হিসেবে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, যা হৃদয়ের গভীর ক্লান্তি ও যন্ত্রণাকে নির্দেশ করে। কবিতার শেষাংশে কবি নিজের নির্দোষ ভাব প্রকাশ করে এক গভীর আক্ষেপ ও নিরপরাধ হৃদয়ের যন্ত্রণা তুলে ধরেছেন।