শেষ বিকেলে
কাস্টমার কেয়ারে ফোন করলাম।
রোবট ভয়েস বলল—
“আপনার প্রিয় মানুষটির মেয়াদ শেষ হয়ে গেছে।
দয়া করে অপেক্ষা করুন,
আমরা আপনাকে পরবর্তী ধাপ জানাব।”
আমি বললাম,
“সে তো আমার প্রেমিকা ছিল।
মাত্র গতকাল দুপুরে
আমার বুকে মাথা রেখে বলেছিল,
আবার দেখা হবে।”
রোবট উত্তর দিল—
“দুঃখিত।
সিস্টেমে তাঁর ফাইল ক্লোজড দেখাচ্ছে।
আপনি চাইলে
একটি কন্ডোলেন্স টেমপ্লেট ডাউনলোড করতে পারেন।”
আমি চুপ করে থাকলাম।
ফোনের ওপাশ থেকে
শুধু বিপবিপ শব্দ ভেসে আসছিল।
একসময় মনে হলো—
সেই বিপবিপ শব্দটাই হয়তো
তাঁর শেষ শ্বাস।
কবিতা — সিস্টেমে তার ফাইল ক্লোজড
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিরহের কবিতা
,
প্রেমের কবিতা
৫০
এআই বিশ্লেষণ (মূলভাব)
'সিস্টেমে তার ফাইল ক্লোজড' কবিতাটি আধুনিক যুগের প্রযুক্তিভিত্তিক যান্ত্রিকতা এবং মানবিক সম্পর্কের ভঙ্গুরতাকে তুলে ধরেছে। এখানে প্রেমিকার হারিয়ে যাওয়াকে কাস্টমার কেয়ার, মেয়াদের অবসান এবং ফাইলের সমাপ্তির মতো যান্ত্রিক রূপকে প্রকাশ করা হয়েছে। প্রযুক্তির শীতল উত্তর এবং শেষ নিঃশ্বাসের বিচ্ছিন্ন্তার রূপক রূপায়ন কবিতাটিকে একটি গভীর ও বেদনাবিধুর রূপ দিয়েছে।