হাতছানি দিইনি, ইশারা করিনি, কোথাও দাঁড়াতে বলিনি,
হাসিনি, হাসি লুকোইনি, চিঠি পাঠাইনি বোনের হাতে,
শুধু চেনা দিয়েছি আর চেনা দিয়েছি,
কখনো গাছের পাতা সরিয়ে, কখনো জানলার পর্দা সরিয়ে,
জল থেকে উঠে কখনো, কখনো সামনের সিট থেকে
চেনা দিয়ে গেছি…
আর তুমিও, শুধু আমাকে দেখবার জন্যেই,
এতদিন ধরে এতবার
গাছের দিকে তাকিয়েছ, জানলার দিকে তাকিয়েছ, জলের দিকে তাকিয়েছ,
তাকিয়েছ প্রত্যেক রাস্তায়-
তাও একবার নিজে থেকে বলতে পারলে না?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন