আমার না-হওয়া প্রিয় ফুল,
মেঘের বার্তা পেলে খুলে দিও চুল।
শ্রাবণ-বৃষ্টিতে ভিজুক আঙুল,
এলোমেলো বাতাসে উড়ুক মেঘকালো চুল।
ইচ্ছে তো করে খুব,
তোমার মুখপানে চেয়ে থাকি নিশ্চুপ।
জানালা দিয়ে আসা এই মেঘলা হাওয়া—
মনে করিয়ে দেয় তোমাকে না-পাওয়া।
কোনো ছক-বাঁধা গানে তোমাকে তো বাঁধিনি,
এমন করে তো আমি কখনোই কাঁদিনি।
ভিজে যাওয়া পাতাদের মতো থমকে দাঁড়িয়ে,
দুটি হাত আজ দাও না আমার পানে বাড়িয়ে।
খামখেয়ালি বাতাসে জমে কত ব্যাকুলতা,
বুকের গহীনে লুকানো কত না-বলা কথা।
যদি কখনো এই মেঘেদের বিষাদ ছুঁয়ে যায়,
ভেবে নিও আমি আজো তোমারি অপেক্ষায়।
কবিতা — না-হওয়া ফুল
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
রূপক কবিতা
,
বিরহের কবিতা
২৪
এআই বিশ্লেষণ (মূলভাব)
'না-হওয়া ফুল' একটি আবেগঘন ও বিরহপ্রধান বাংলা কবিতা। এখানে মেঘলা আবহাওয়া ও শ্রাবণের বৃষ্টির পটভূমিতে অপূর্ণ ভালোবাসার তীব্র ব্যাকুলতা ফুটে উঠেছে। কবি প্রিয়তমার স্মৃতি, মনের না-বলা কথা এবং তার জন্য অসীম অপেক্ষাকে অত্যন্ত সুন্দর উপমার মাধ্যমে প্রকাশ করেছেন। কবিতাটিতে প্রকৃতির সাথে মানবমনের গভীর অনুভূতির মেলবন্ধন ঘটেছে।