যার নামে বুঁদ বনের পশু
ঝাড় বাগে বুলবুল -
সে যে আমার মোহাম্মদ রাসুল!
পূব আকাশে সূর্য জাগে
নিখিল খুলে দ্বার,
নিদ্রা ভুলে চাঁদ সিতারা
নামটি লয়ে তার।
যার নামে রয় পাষাণ খুশি
তপ্ত মরুর ধুল -
সে যে আমার মোহাম্মদ রাসুল!
পাহাড় পেলো শ্রদ্ধা চির
গাত্রে মেঘে নূর,
ক্রোধ ভুলে যায় অগ্নি পবন
শুনেই নামের সুর।
নাম বেঁধে যার শ্রেষ্ঠ হলো
মানব জাতির কূল -
সে যে আমার মোহাম্মদ রাসুল!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন