সারাদিন অনবরত জল ঝরছে,
এক স্নিগ্ধ পানি আমার উপর পড়ছে।
বৃষ্টির পানিতে নদী-পুকুর নাচছে,
রাস্তা দিয়ে জল বয়ে আসছে।
মেঘের কান্নার ছলে
আকাশ থেকে জল ঝরে।
বৃষ্টির পানিতে ময়লা ধুয়ে
যাচ্ছে,
রাস্তা, মাঠ-ঘাট, নদী পরিষ্কার
হচ্ছে।
বৃষ্টির পানি পেয়ে গাছের রং
বদলে যাচ্ছে,
গাছের পাতা ঘন সবুজে
জাগছে।
জমিতে কৃষকেরা কাজ করছে,
দেখতেই অপরূপ লাগছে।
টিনের চাল থেকে টিপটিপ
শব্দ করে জল পড়ছে,
শব্দগুলো মধুময় হচ্ছে,
শুনে প্রাণ জুড়িয়ে যাচ্ছে।
১১-০৭-২০২৪
কবিতা — বৃষ্টি ভেজা দিন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃতির কবিতা
,
ছড়া
২৪
এআই বিশ্লেষণ (মূলভাব)
'বৃষ্টি ভেজা দিন' কবিতাটিতে বৃষ্টির দিনের প্রাকৃতিক সৌন্দর্য এবং আবহমান বাংলার রূপ নিখুঁতভাবে ফুটে উঠেছে। অনবরত বৃষ্টিতে প্রকৃতির সতেজতা, কৃষকদের কর্মব্যস্ততা এবং টিনের চালে টিপটিপ বৃষ্টির সুমধুর শব্দ পাঠক মনে দারুণ প্রশান্তি জোগায়। কবিতাটি প্রকৃতির স্নিগ্ধতা ও গ্রামীণ জীবনের এক অপূর্ব চিত্রায়ণ।